Skip to content
হাসছেন জনাব মনোয়ারের প্রোফাইল ছবি

মোঃ নুরুল মনোয়ার

মার্কেটিং ডিরেক্টর- হোম কেয়ার, বাংলাদেশ

পন্ডস-এর অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার হিসেবে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)-এ যোগদানের মাধ্যমে মার্কেটিং এবং কাস্টমার ডেভেলপমেন্ট (সিডি) খাতে এক কার্যকরী যাত্রা শুরু করেন মো. নুরুল মনোয়ার। ২০২৫ সালের জানুয়ারি মাসে তিনি হোমকেয়ার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর হিসেবে যোগদান করেন।

এফএমসিজি ইন্ডাস্ট্রিতে ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন, গতিশীল সেলস ও মার্কেটিং প্রফেশনাল মনোয়ার ২০০৮ সালে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে টেরিটরি অফিসার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন, যেখানে তিনি ট্রেড মার্কেটিং ও সেলস্-এর প্রাথমিক দক্ষতা অর্জন করেন। ইউনিলিভার-এ তিনি ব্র্যান্ড ম্যানেজার, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার, স্কিন কেয়ারের ক্যাটাগরি হেড, মার্কেটিং ম্যানেজার এবং কান্ট্রি ক্যাটাগরি বিজনেস টিম (সিসিবিটি) লিড-এর মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বেশ কিছু ট্রান্সফরমেটিভ প্রজেক্টের নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে 'হুইল পাওয়ার হোয়াইট' থেকে 'রিন পাওয়ার হোয়াইট' এবং 'ফেয়ার অ্যান্ড লাভলী' থেকে 'গ্লো অ্যান্ড লাভলী'-তে ব্র্যান্ড মাইগ্রেশনের মতো কাজ উল্লেখযোগ্য। এছাড়াও তিনি পন্ডস ব্রাইট বিউটি, ভ্যাসলিন মসকিটো ডিফেন্স এবং পন্ডস অয়েল কন্ট্রোলের মতো সৃজনশীল পণ্য বাজারে এনেছেন।

তাঁর নেতৃত্বে স্থবিরতা কাটিয়ে দীর্ঘ সময় পর 'ফেয়ার অ্যান্ড লাভলী' ডাবল ডিজিট গ্রোথ অর্জন করে এবং ইউনিলিভার-এর বৈশ্বিক পোর্টফোলিওতে 'পন্ডস' একটি শীর্ষ পারফর্মিং ব্র্যান্ডে পরিণত হয়। তাঁর এই অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৫ সালে 'ফেয়ার অ্যান্ড লাভলী' জয় করে মর্যাদাপূর্ণ "বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড"।

২০২১ সালে মনোয়ার কাস্টমার মার্কেটিং হেড হিসেবে কাস্টমার ডেভেলপমেন্ট (সিডি) বিভাগে স্থানান্তরিত হন, যেখানে তিনি মান্থলি অপারেটিং সাইকেল (মক) এবং টার্গেট সেটিং প্রসেস-সহ গুরুত্বপূর্ণ অপারেশনাল ফ্রেমওয়ার্কগুলোকে পুনরুজ্জীবিত করেন। পরবর্তীতে ২০২৪ সালে ডিরেক্টর অব কাস্টমার স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং হিসেবে তিনি 'চ্যানেল ট্রান্সফরমেশন প্রজেক্ট'-এর নেতৃত্ব দেন, যা ইউনিলিভারের চ্যানেল স্ট্রাকচার রিডিফাইনের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি এবং গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি করে।

মনোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক (বিবিএ) ডিগ্রি অর্জন করেছেন। তাঁর এই প্রাতিষ্ঠানিক ভিত্তি পেশাগত সাফল্যের পাশাপাশি স্ট্র্যাটিজিক ও ইনোভেটিভ নেতৃত্ব প্রদানে সহায়ক হয়েছে। সবার আস্থার এক নির্ভরযোগ্য অলরাউন্ডার হয়ে জয় ছিনিয়ে আনাই মনোয়ারের মূলমন্ত্র।

Back to top