ইউনিলিভারে শাদমান বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন। মার্কেটিং থেকে শুরু করে কাস্টমার ডেভেলপমেন্ট (সিডি) এ কাজের পর তিনি আবার মার্কেটিংএ ফিরে আসেন হোম কেয়ারের মার্কেটিং ডিরেক্টর হিসেবে।
শাদমান ফ্যাব্রিক সলিউশন, হোম অ্যান্ড হাইজিন, টয়লেট ক্লিনার, ওয়াটার পিউরিফায়ার, হেয়ার কেয়ার ও ডিওডোরেন্টসহ নানান ক্যাটাগরিতে কাজ করেছেন। শাদমান বাংলাদেশে ক্যাটাগরি হেড, কাস্টমার মার্কেটিং হেড ও সিডি সেন্টার অফ এক্সিলেন্সের (সিওই) প্রধানের মতো লিডারশীপ রোলে কাজ করেছেন। এছাড়াও, তিনি ইউবিএল - এর এন্টারপ্রাইজ ডিজিটাল ট্রান্সফর্মেশন পরিচালনা করেছেন এবং ৪ বছর ধরে সিডি ডিজাইন ভার্টিক্যালসএর নেতৃত্ব দিয়েছেন।
শাদমান ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ইএমবিএ) প্রোগ্রামের ভ্যালেডিকটোরিয়ান এবং স্বর্ণপদক বিজয়ী। এর আগে তিনি একই প্রতিষ্ঠান থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। এরপর থেকে তিনি আইবিএ-তে 'সেলস অ্যান্ড মার্কেটিং'-এর সহকারী শিক্ষকের ভূমিকায় দায়িত্ব পালন করছেন।
শাদমান একজন উৎসাহী ফুটবল অনুরাগী; ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্জেন্টিনা তার প্রিয় দল। অবসর সময়ে, তিনি বিভিন্ন ক্যাম্পাস ইভেন্ট ও প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিভাবান শিক্ষার্থীদের মেন্টরিং করতে উপভোগ করেন। তিনি নটর ডেম কলেজ ও আইডিয়াল স্কুল ঢাকার প্রাক্তন ছাত্র। শাদমান ছাত্রজীবন থেকে প্রসিদ্ধ তার্কীক ছিলেন এবং তিনি আইবিএ কমিউনিকেশন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
