জিনিয়া ২০ বছরেরও বেশি সময় ধরে এফএমসিজি ও ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। দীর্ঘ ক্যারিয়ার জীবনে তিনি ফাইন্যানশিয়াল রিপোরটিং, ট্রেজারি, কন্ট্রোল এন্ড গভর্নেন্স, এবং কমার্শিয়াল ফাইন্যান্স পার্টনারিং নিয়ে কাজ করেছেন। তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির এশিয়া প্যাসিফিক অঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ রিজিওনাল সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রজেক্ট- এর নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীতে তিনি জিএসকে বাংলাদেশের ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
জিনিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ফাইন্যান্স বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। একই সাথে, তিনি সিআইএমএ, যুক্তরাজ্য এর একজন ফেলো চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ এর একজন সদস্য।
জিনিয়া ইকুইটি, ডাইভারসিটি এন্ড ইনক্লুশনের (ইডিএন্ডআই) একজন দৃঢ় সমর্থক এবং তিনি তার কর্মজীবনের সকল প্রতিষ্ঠানে ইডিএন্ডআই প্রচারে কাজ করেছেন। একই সাথে, নারী নেতৃত্ব প্রতিষ্ঠায় বিভিন্ন পেশাগত প্ল্যাটফর্মে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ২০১৫ সালে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম- এর ইন্সপায়ারিং উইমেন অ্যাওয়ার্ড পুরস্কার পান তিনি। ব্যক্তিগত জীবনে জিনিয়া ভ্রমণ করতে ও নতুন স্থান পরিদর্শন করতে পছন্দ করেন।
